সাক্ষাৎকার
গাইবান্ধা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্প্রতি জেলা পরিষদে আয়োজিত এই সাক্ষাৎকালে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় উপস্থিত নেতৃবৃন্দ জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে প্রশাসকের সাথে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি জনাব মোঃ শামসুজ্জামান সিদ্দিকী মামুন ও সাধারণ সম্পাদক মোঃ ছামিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জনাব মোঃ রবিউল ইসলাম তুহিন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জনাব মোঃ জুয়েল রানা সহ জেলা ও উপজেলার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সাক্ষাৎ শেষে অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক জেলার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন এবং গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬