রাজনীতি
কুড়িগ্রামের ফুলবাড়ী তে (কুড়িগ্রাম -২) হঠাৎ করেই কুড়িগ্রাম - ৩ আসনের সম্মানিত সংসদ সদস্য ব্যারিস্টার মাহাবুব আলম সালেহী সাহেবের আগমন উপলক্ষে এলাকার মানুষের মনে বিভিন্ন ধরনের কৌতুহল জেগেছে।
অনেকের ভাবনায় ছিলো তবে কি রাজনীতিতে নতুন সমীকরণ সৃষ্টি হচ্ছে?
তবে জানা যায় ব্যারিস্টার মাহাবুব আলম সালেহী ফুলবাড়ির আমতলী নামক যায়গায় অবস্থিত একটি ফ্যাক্টরি পরিদর্শন করতে আসে৷
সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল উপস্থিত ছিলেন।
উপস্থিত উৎসুক জনতা সম্মানিত সংসদ সদস্যকে উদ্দেশ্য করে বলে, আমরা ফুলবাড়ির মানুষজন চাই বাকি তিনটি আসনের ন্যায় আমাদের কুড়িগ্রাম ২ আসনেও আমরা আপনাদের সহযোগিতা কামনা করি৷ প্রতিউত্তরে কুড়িগ্রাম ৩ আসনের সম্মানিত সংসদ সদস্য তাতে সম্মতি প্রকাশ করেন এবং ভবিষ্যতে যেকোন কাজে সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য কুড়িগ্রাম জেলায় মোট সংসদীয় আসন সংখ্যা ৪ টি৷ যার মধ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ০৩ টি তেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জয়লাভ করেছিলো এবং একটিতে ১১ দলীয় জোটের প্রার্থী ড. আতিক মুজাহিদ (এনসিপি) থেকে জয়লাভ করেছিলো।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬