কমনওয়েলথ অবজারভার গ্রুপের (Commonwealth Observer Group) একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার ও ঘানার সাবেক রাষ্ট্রপতি এইচ.ই. নানা আকুফো-আডো (H.E. Nana Akufo-Addo) এর নেতৃত্বে ২৩ সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম নিয়ে পারস্পরিক মতবিনিময় হয় বলে জানা গেছে। এ সময় প্রধান উপদেষ্টা নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, অবাধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কমনওয়েলথ অবজারভার গ্রুপ বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন জোরদারে কাজ করে থাকে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬