নির্বাচন
ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে গণভোটের পক্ষে প্রচারণা মিছিল ও ‘হ্যাঁ’ ভোটে জনমত গঠনের লক্ষ্যে এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সদর এলাকায় এসে শেষ হয়।
মিছিল চলাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং গণভোটের গুরুত্ব ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে যুক্তি তুলে ধরেন। এ সময় পথচারী ও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। অনেককে স্বতঃস্ফূর্তভাবে লিফলেট গ্রহণ করতে এবং কর্মসূচির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করতে দেখা যায়।
আয়োজকরা জানান, গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করা এবং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলা।
তারা আরও বলেন, ভবিষ্যতেও নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে, যাতে সর্বস্তরের মানুষ গণভোটের বিষয়ে স্পষ্ট ধারণা পায় এবং নিজেদের মতামত প্রকাশে আগ্রহী হয়।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬