অপরাধঅপরাধ

বড়ভাইকে হত্যার ১৫ বছর পর গ্রেপ্তার

বড়ভাইকে হত্যার ১৫ বছর পর গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত মহসিন

মৌলভীবাজারের কুলাউড়ায় আপন বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছোটভাই মহসিন মিয়া (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

দীর্ঘ ১৫ বছর প্রবাসে আত্মগোপনে থাকার পর গতকাল শুক্রবার (৩০শে জানুয়ারি) রাতে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধামুলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মহসিন ওই গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, ২০১০ সালে পারিবারিক বিরোধের জেরে মহসিন মিয়া তার আপন বড় ভাইকে হত্যা করেন। ওই ঘটনায় দায়ের করা মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। তবে মামলার পর থেকেই মহসিন আত্মগোপনে চলে যান।

মহসিন গ্রেপ্তার এড়াতে তিনি প্রথমে কাতার এবং পরবর্তীতে ইউরোপের দেশ পর্তুগালে পাড়ি জমান। দীর্ঘ সময় প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি তিনি দেশে ফিরলে পুলিশের নজরদারিতে ও তথ্যনুসারে মহসিন আসেন বলে নিশ্চিত হয়।

শুক্রবার (৩০শে জানুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই আব্দুল আলীম, এসআই আল-আমিন এবং এএসআই আরিফুল ইসলামসহ পুলিশের একটি দল ধামুলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা শনিবার (৩১শে জানুয়ারি) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মহসিন মিয়া দীর্ঘ দেড় দশক পলাতক ছিলেন। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Public Voice

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বড়ভাইকে হত্যার ১৫ বছর পর গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত