ক্যাম্পাস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের এর নারী শিক্ষার্থীকে শাটল ট্রেনে যাতায়াতের সময় পাথর মেরে করে আহত করার ঘটনা ঘটেছে। পাথরের আঘাতে ওই ছাত্রীর নাক ও ঠোঁট লম্বালম্বিভাবে ছিঁড়ে গেছে বলে জানিয়েছেন পাশের আসনে বসা ও সরাসরি প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ মতিউর রহমান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর ক্যান্টনমেন্ট এরিয়ায় এই পাথর ছুড়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ষোলশহর রেলওয়ে স্টেশন থেকে ক্যাম্পাসে যাওয়া যাওয়া শাটল ট্রেনে উঠেছিলেন ইমু। ট্রেনটি ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ বাইরে থেকে একটি পাথর এসে তার নাকে লাগে।
প্রত্যক্ষদর্শী সূত্র আরো জানায়, এ ঘটনার পর শাটল ট্রেনে থাকা তার ক্লাসমেটরা দ্রুত এগিয়ে আসেন এবং রক্ত বন্ধের চেষ্টা চালান। এরপর তাৎক্ষণিক তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে তাকে চিকিৎসকেরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত ছাত্রীর নাম ইমু মনি জ্যোতি। তিনি চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বাস করেন এবং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন শিক্ষার্থী। এ বিষয়ে তার ক্লাসমেট আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তাওহীদুল ইসলাম জানান, ইমুর ঠোঁটের ওপরের দিকে চারটি সেলাই লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের ভারপ্রাপ্ত চিকিৎসক মোহাম্মদ আবু তৈয়ব বলেন, বেলা সাড়ে ১২টার দিকে একজন ছাত্রীকে আনা হয়েছিল। পাথর লাগার কারণে তার নাকের নিচ থেকে ঠোঁট পর্যন্ত কেটে গেছে। ক্ষতটি তুলনামূলকভাবে গভীর হওয়ায় আমরা তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. বজলুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬