অপরাধঅপরাধ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসামি ধরতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা: ৩ পুলিশ সদস্য আহত

গোবিন্দগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায়: ৩ পুলিশ সদস্য আহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের দুটি মোটরসাইকেলও ভাঙচুর করেছে।

রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন— গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা, এসআই মীর কায়েস ও এসআই মমিনুল ইসলাম।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ বাগদা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের উদ্দেশ্য ছিল উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেপ্তার করা।

পুলিশ তাঁর বাড়িতে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়ির ভেতরে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে এবং তাদের ওপর ব্যাপক মারধর চালায়। এ সময় পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

একপর্যায়ে এসআই সেলিম রেজা, এসআই মীর কায়েস ও এসআই মমিনুল আহত হন। পরে পুলিশ সুপার জসিম উদ্দীনের নির্দেশে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারীর নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি দল মেজর মাসুমের নেতৃত্বে এলাকায় তল্লাশি অভিযান চালায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Public Voice

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসামি ধরতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা: ৩ পুলিশ সদস্য আহত

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের দুটি মোটরসাইকেলও ভাঙচুর করেছে।

রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন— গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা, এসআই মীর কায়েস ও এসআই মমিনুল ইসলাম।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ বাগদা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের উদ্দেশ্য ছিল উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেপ্তার করা।

পুলিশ তাঁর বাড়িতে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়ির ভেতরে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে এবং তাদের ওপর ব্যাপক মারধর চালায়। এ সময় পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

একপর্যায়ে এসআই সেলিম রেজা, এসআই মীর কায়েস ও এসআই মমিনুল আহত হন। পরে পুলিশ সুপার জসিম উদ্দীনের নির্দেশে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারীর নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি দল মেজর মাসুমের নেতৃত্বে এলাকায় তল্লাশি অভিযান চালায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত