ক্যাম্পাস
আধিপত্যবাদবিরোধী আন্দোলন ও ইনকিলাব মঞ্চের অন্যতম মুখপাত্র প্রয়াত শহিদ শরিফ ওসমান বিন হাদির স্মরণে অনুষ্ঠিত হয়েছে ‘কবিতায় মুক্তির পাঠ’ শীর্ষক কবিতা আবৃত্তির আসর। রবিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে অনুষ্ঠিত হয় এই কবিতা পাঠ।
জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উদ্যোগে এ কবিতা পাঠের আয়োজন করা হয়। এসময় আদিল হাসানের সভাপতিত্বে এবং জয়নুল আবেদিন ফাহিম ও উম্মে কুলসুম মার্সিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবিআসের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক। এ সময় তিনি ওসমান বিন হাদির স্মরণে একটি স্বরচিত কবিতা পাঠ করেন।
কবিতা পাঠের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রসংসদের সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হারেস মাতব্বর, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জিহাদ আহনাফ। এছাড়াও জুলাই গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা তাহসান হাবিব, জোবায়ের হাসান সোহাগ, বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের মিডিয়া সম্পাদক নিয়াজ মাখদুম এবং তেপান্তর সাহিত্য সভার সাধারণ সম্পাদক মুহাম্মদ রিয়াদ উদ্দীন উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, অনুষ্ঠানে উপস্থিত বক্তা ও আবৃত্তিকারকেরা শহিদ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের দ্রুত বিচারকার্যকর করা এবং তার রেখে যাওয়া অসমাপ্ত সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান রাখার উদার আহ্বান জানান। আয়োজকেরা আরো বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের একঝাঁক আবৃত্তি শিল্পীর চমৎকার পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন চবিআসের সাধারণ সম্পাদক মোহাম্মদ দ্বীন ইসলাম।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬