ক্যাম্পাসক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুরা পেল শিক্ষা উপকরণ

সমাজে পিছিয়ে থাকা ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার পথ সুগম করার অঙ্গীকার নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে শিক্ষা উপকরণ বিতরণ করেছে রোটারেক্ট ক্লাব অফ চিটাগং রেইনবো। গতকাল বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টায় ক্লাবের প্রজেক্ট নবযাত্রা ২.০ এর আওতায় এই মানবিক কর্মসূচি পালন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন মাদার ক্লাব ‘রোটারি ক্লাব অফ চিটাগং রেইনবো’র প্রেসিডেন্ট রোটা. সাবিনা কাইয়ুম, সেক্রেটারি রোটা. রোকেয়া সুলতানা এবং জয়েন্ট সেক্রেটারি সুবর্ণা দে।

​আয়োজনে পঞ্চাশের অধিক শিশুর মাঝে প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি শিশুর হাতে খাতা, কলম, পেন্সিল, রাবার, রুলার ও শার্পনারসহ মোট ১১টি উপকরণের একটি সেট তুলে দেওয়া হয়। শিশুদের সাথে গুণগত সময় কাটানোর পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সহযোগিতার আশ্বাস দেন উপস্থিত অতিথিবৃন্দ।

​কর্মসূচি প্রসঙ্গে রোটারি ক্লাব অফ চিটাগং রেইনবোর প্রেসিডেন্ট রোটা. সাবিনা কাইয়ুম বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি করা আমাদের সামাজিক দায়িত্ব। আমরা চাই প্রতিটি শিশু যেন অন্তত মৌলিক শিক্ষা উপকরণের অভাবে পিছিয়ে না পড়ে। সেক্রেটারি রোকেয়া সুলতানা ও জয়েন্ট সেক্রেটারি সুবর্ণা দে ভবিষ্যতে এই শিশুদের কল্যাণে আরো বৃহৎ পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

​রোটারেক্ট ক্লাব অফ চিটাগং রেইনবোর প্রেসিডেন্ট এস এম আশিফ রায়হান এবং সেক্রেটারি বৈশাখি চক্রবর্তী সেতুর নেতৃত্বে ক্লাবের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ অনুষ্ঠানটি সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন। কর্মসূচিতে সহযোগিতার জন্য ‘এক টাকায় শিক্ষা' টিমকে ক্লাবের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়। ​শিশুদের হাসিমাখা মুখ আর নতুন উদ্যমে পড়াশোনার অনুপ্রেরণা বিলিয়ে দেওয়ার মধ্য দিয়েই উৎসবমুখর পরিবেশে কর্মসূচিটির সমাপ্তি ঘটে।

Public Voice

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুরা পেল শিক্ষা উপকরণ

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত