অপরাধ
ঘটনা স্থলসুত্রে জানা যায়, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামে মোঃ আব্দুল বারী পিতাঃ মৃঃ সামছুল হক এর ১ শতক জায়গার মধ্যে গাছ বাগানের কিছু গাছ কেটে জমি দখলের চেষ্টা করেন, একই গ্রামের মুনছর আলীর ছেলে আনারুল ও নুরুজ্জামাল এবং আনারুলের ছেলে সুজন মিয়া। গাছ কেটে জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আবদুল বারী বলেন, প্রায় ২৫ বছর হয়ে গেলো ৫ শতক জায়গা আমি আনারুলের বাবা মুনছর আলীর কাছ থেকে ক্রয় করে নিয়েছি এবং তারা আমাকে তখন থেকে দখল পজেশন দিয়ে এসেছে, সে সময় থেকে ঐ জায়গা আমি ভোগ দখল করে আসিতেছি। এবিষয়ে আনারুলের সঙ্গে কথা হলে তিনি বলেন এই জায়গা আমার। তাই আমার জায়গায় ওদের গাছ যা ছিলো তা আমি কেটে ফেলেছি।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬