সাহিত্য
"সারথী বিহীন বৈষম্য রথ, সাহিত্য দেখাবে শান্তির পথ" এই প্রতিপাদ্যকে ধারণ করে জেলা সাহিত্য পরিষদ সাতক্ষীরার আয়োজনে অনুষ্ঠিত হলো সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও 'ভোর' প্রকাশনা উৎসব ২০২৬।
শহরস্থ তুফান কনভেনশন সেন্টারে (লেক ভিউ) আজ শনিবার (১৭ জানুয়ারি) দিনব্যাপী উক্ত কর্মশালা, সংবর্ধনা ও 'ভোর' প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
জেলা সাহিত্য পরিষদ সাতক্ষীরার সভাপতি শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী উক্ত সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও 'ভোর' প্রকাশনা উৎসব ২০২৬ এর শুভ উদ্বোধন করেন, প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকী, কবি, সাহিত্যক ও গবেষক (প্রাক্তন রেজিস্ট্রার ও পরিচালক, মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার খুলনা বিশ্ববিদ্যালয়)
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ড. মোহাম্মদ আবদুল মজিদ, সাহিত্যিক ও গবেষক এবং চেয়ারম্যান, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, (সাবেক সচিব ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড)
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ড. গোলাম কিবরিয়া পিনু, কবি, প্রাবন্ধিক ও গবেষক।
দিনব্যাপী অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর আব্দুল মান্নান, সাহিত্যিক ও প্রাবন্ধিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আবুল কালাম বাবলা, বেতার, টেলিভিশন শিল্পী ও প্রশিক্ষক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ঢাকা, এডভোকেট সীমা ইসলাম এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের নির্বাহী পরিচালক, বিশিষ্ট আবৃত্তি শিল্পী মোস্তফা নুরুজ্জামান।
জেলা পরিষদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক ম. জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও 'ভোর' প্রকাশনা উৎসব ২০২৬ এ আলোচক হিসাবে আরো উপস্থিত ছিলেন, প্রফেসর ড. এম আমানুল্লাহ, কবি, কথা সাহিত্যিক ও গবেষক এবং পরিচালক, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, খুলনা; ড. সবুজ শামীম আহসান, কবি সাহিত্যিক ও গবেষক এবং সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সমাজকর্ম বিভাগ, সরকারি সিটি কলেজ, যশোর।
অতিথিরা বলেন, কান্ডারী বিহীন জাহাজ যেমন কুলে ভিড়তে পারে না, ঠিক তেমনি সাহিত্যের চর্চা না থাকলে সে জাতি কখনো তার লক্ষ্যে পৌঁছাতে পারে না। সাহিত্য চর্চার মাধ্যমেই কেবলমাত্র একটি জাতি সঠিক আলোর পথে পৌঁছাতে পারে, বিধায় নিয়মিত সাহিত্য চর্চার মাধ্যমেই আমাদেরকে সেই লক্ষ্যে পৌঁছতে হবে। সেক্ষেত্রে জেলা সাহিত্য পরিষদ সাতক্ষীরার এই আয়োজন অনন্য, আমরা আশা করি সুন্দরবনের কোলঘেঁষা এই জনপদের মানুষ সাহিত্যচর্চার মাধ্যমে আগামীর কান্ডারীর ভূমিকায় অবতীর্ণ হবে।
অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিরা জেলা সাহিত্য পরিষদের এই আয়োজনকে সাধুবাদ জানান এবং ভূয়সী প্রশংসা করেন।
জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান বলেন, এই অঞ্চল তথা বৃহত্তর দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য তাদের এই ধারাবাহিক আয়োজন অব্যাহত থাকবে। একই সাথে আমন্ত্রিত সকল অতিথি বৃন্দকে তারা কৃতজ্ঞতা জানান তাদের আহবানে সাড়া দেয়ার জন্য।
দিনব্যাপী সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও প্রকাশনা উৎসবে সাহিত্য বিশেষ অবদানের জন্য ড. মোহাম্মদ আবদুল মজিদ, ড. আব্দুল্লাহেল বাকী এবং ড. গোলাম কিবরিয়া পিনুকে জেলা সাহিত্য পরিষদ সম্মাননা ২০২৬ প্রদান করা হয়।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬