ভর্তি ভর্তি

মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম হওয়ায় জাহাঙ্গীর আলম শান্তকে তারেক রহমানের উপহার প্রদান

শেয়ার করুন
অ+ অ-
মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম হওয়ায় জাহাঙ্গীর আলম শান্তকে তারেক রহমানের উপহার প্রদান
মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০২৫–২৬ শিক্ষাবর্ষে জাতীয় মেধায় প্রথম স্থান অর্জনকারী জাহাঙ্গীর আলম শান্তকে বুধবার রাতে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে উপহার প্রদান করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০২৫–২৬ শিক্ষাবর্ষে জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করায় জাহাঙ্গীর আলম শান্তকে উপহার প্রদান করেছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই উপহার প্রদান করা হয়। এ সময় তারেক রহমান কৃতী শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে বলেন,

“তুমি শুধু তোমার পরিবারের গর্ব নও, তুমি বাংলাদেশের গর্ব।”

তিনি আরও বলেন, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত এই সাফল্য দেশের তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে। ভবিষ্যতে একজন আদর্শ চিকিৎসক হিসেবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবে, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

উপহার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে জাহাঙ্গীর আলম শান্ত বলেন, ভবিষ্যতে তিনি কার্ডিওলজি অথবা ক্যান্সার বিষয়ে উচ্চতর পড়াশোনা করতে আগ্রহী। তিনি আরও বলেন,

“আল্লাহ যদি কবুল করেন, ইনশাআল্লাহ আমি দেশেই থাকবো। দেশের মানুষের জন্য যদি কিছু করতে পারি, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।”

অনুষ্ঠানে বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সংবর্ধনা ও উপহার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

Public Voice

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম হওয়ায় জাহাঙ্গীর আলম শান্তকে তারেক রহমানের উপহার প্রদান

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০২৫–২৬ শিক্ষাবর্ষে জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করায় জাহাঙ্গীর আলম শান্তকে উপহার প্রদান করেছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই উপহার প্রদান করা হয়। এ সময় তারেক রহমান কৃতী শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে বলেন,

“তুমি শুধু তোমার পরিবারের গর্ব নও, তুমি বাংলাদেশের গর্ব।”

তিনি আরও বলেন, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত এই সাফল্য দেশের তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে। ভবিষ্যতে একজন আদর্শ চিকিৎসক হিসেবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবে, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

উপহার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে জাহাঙ্গীর আলম শান্ত বলেন, ভবিষ্যতে তিনি কার্ডিওলজি অথবা ক্যান্সার বিষয়ে উচ্চতর পড়াশোনা করতে আগ্রহী। তিনি আরও বলেন,

“আল্লাহ যদি কবুল করেন, ইনশাআল্লাহ আমি দেশেই থাকবো। দেশের মানুষের জন্য যদি কিছু করতে পারি, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।”

অনুষ্ঠানে বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সংবর্ধনা ও উপহার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত