স্বাস্থ্যস্বাস্থ্য

লক্ষ্মীপুরের কমলনগরে আরইএলআই প্রকল্পের উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার করুন
অ+ অ-
লক্ষ্মীপুরের কমলনগরে আরইএলআই প্রকল্পের উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
লক্ষ্মীপুর: কমলনগর উপজেলায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর "রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই)" প্রকল্পের উদ্যোগে উপজেলা পর্যায়ে “স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

এসডিএফ জেলা অফিসের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস কমলনগরের সহযোগিতায় সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

এসডিএফ লক্ষ্মীপুরের জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডাঃ বায়েজীদ বোস্তামী আকাশের সঞ্চালনায় ও জেলা ব্যবস্থাপক মোঃ আহসানুল আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সব্যসাচী নাথ।

জেলা ব্যবস্থাপক মোঃ আহসানুল আলম খন্দকারের সূচনা বক্তব্যের মাধ্যমে উক্ত কর্মশালা শুরু হয়। এ সময় প্রকল্পের স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন জেলা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম।

অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সরকারের পরিবার ভিত্তিক স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের অংশ হিসাবে এসডিএফ একটি কার্যকর ও ফলপ্রসূ উদ্যোগ হিসেবে কাজ করছে। কর্মশালায় উপস্থিত অতিথিরা প্রকল্পের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শমূলক ও দিকনির্দেশনামূলক নির্দেশনা প্রদান করেন। এছাড়া প্রকল্পের চলমান কার্যক্রমকে আরও বেগবান করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, সিনিয়র স্টাফ নার্স, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারি, এসডিএফ’র জেলা ও ক্লাস্টার পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্বাস্থ্য ও পুষ্টি সহায়তাপ্রাপ্ত সদস্যরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, এসডিএফ ২০০১ সাল থেকে কাজ করে যাচ্ছে। এ সংস্থাটি প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকে শুরু করে অদ্যবধি গ্রামীণ দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এসডিএফের রূপকল্প হলো “টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণ”।

প্রকল্পের আওতায় চলমান স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হলো: যোগাযোগ ও আচরণ পরিবর্তন (বিসিসি) সেশন, গ্রাম পর্যায়ে হেলথ ক্যাম্প ও টেলিমেডিসিন সেবা, মাতৃত্বকালীন ও সিজারিয়ান ভাতা প্রদান, মৌসুমী সবজি বীজ বিতরণ, খাবার স্যালাইন ও হাত ধোয়া সাবান বিতরণ।

লক্ষ্মীপুর জেলার তিনটি উপজেলার (রায়পুর, কমলনগর ও রামগতি) আটটি ক্লাস্টার অফিসের অধীনে ২০০ টি গ্রামে উক্ত স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম চলমান রয়েছে।

উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, জেলা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, ক্লাস্টার কর্মকর্তা-আব্দুল হান্নান, আলমগীর কবীর, আনোয়ার হোসেন এবং ক্লাস্টার সংশ্লিষ্ট স্বাস্থ্য ও পুষ্টি ফ্যাসিলিটেটর কামরুল ইসলাম ও দীপ্ত বিশ্বাস প্রমুখ।

Public Voice

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরের কমলনগরে আরইএলআই প্রকল্পের উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত