মানবতামানবতা

শালবন রাজবাড়ী বৌদ্ধবিহারে স্বপ্নতরীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার শালবন রাজবাড়ী বৌদ্ধবিহারে স্বপ্নতরী সংগঠনের উদ্যোগে আদিবাসী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ১০নং হরিরামপুর ইউনিয়নের শালবন রাজবাড়ী বৌদ্ধবিহারে পাঁচ পুকুর গ্রামের আদিবাসী জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরী। শীত মৌসুমের তীব্রতা মোকাবেলায় সংগঠনটির উদ্যোগে ওই এলাকার আদিবাসী ও মুসলিম পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

স্বপ্নতরী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় দরিদ্র, বৃদ্ধ ও শীতার্ত মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবতার টানে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই স্বপ্নতরীর মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

শালবন রাজবাড়ী বৌদ্ধবিহারে স্বপ্নতরীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ১০নং হরিরামপুর ইউনিয়নের শালবন রাজবাড়ী বৌদ্ধবিহারে পাঁচ পুকুর গ্রামের আদিবাসী জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরী। শীত মৌসুমের তীব্রতা মোকাবেলায় সংগঠনটির উদ্যোগে ওই এলাকার আদিবাসী ও মুসলিম পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

স্বপ্নতরী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় দরিদ্র, বৃদ্ধ ও শীতার্ত মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবতার টানে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই স্বপ্নতরীর মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত