অপরাধঅপরাধ

গাইবান্ধা, শিক্ষিকার গাল কেটে হত্যার চেষ্টা।

মোঃ বেলাল মিয়া
মোঃ বেলাল মিয়া প্রতিনিধি
|
শেয়ার করুন
অ+ অ-
গাইবান্ধা, শিক্ষিকার গাল কেটে হত্যার চেষ্টা।
গাইবান্ধা, শিক্ষিকার গাল কেটে হত্যার চেষ্টা।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শারমিন সুলতানা (৩৭) নামের এক শিক্ষিকাকে গাল কেটে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে তার প্রাক্তন স্বামী ডাক্তার আতাউর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আতাউরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ৬ জানুয়ারি সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শয্যায় আহত শারমিন সুলতানা চিকিৎসাধীন অবস্থায় আছেন। এসময় তিনি কাটা ক্ষতের যন্ত্রণায় কাতরাচ্ছিলেন।

আহত শারমিন সুলতানা উপজেলার নলডাঙ্গার মৃত বজলার রহমান মণ্ডলের মেয়ে ও জুনিদপুর ইসলামীয়া দাখিল মাদরাসার শিক্ষিকা।

এজাহার সূত্রে জানা গেছে, সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চক নারায়ন গ্রামের আমজাদ আলী মণ্ডলের ছেলে আতাউর রহমানের সঙ্গে শারমিন সুলতানার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। এরই মধ্যে আতাউর রহমান বিভিন্ন অজুহাতে শারমিন সুলতানাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। এ ধরনের নির্যাতন সহ্য করতে না পেরে ২ বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। তারপর থেকে বাবার বাড়ির থেকে শারমিন জুনিদপুর ইসলামীয়া দাখিল মাদরাসায় শিক্ষিকতা করে আসছেন।

Public Voice

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধা, শিক্ষিকার গাল কেটে হত্যার চেষ্টা।

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শারমিন সুলতানা (৩৭) নামের এক শিক্ষিকাকে গাল কেটে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে তার প্রাক্তন স্বামী ডাক্তার আতাউর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আতাউরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ৬ জানুয়ারি সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শয্যায় আহত শারমিন সুলতানা চিকিৎসাধীন অবস্থায় আছেন। এসময় তিনি কাটা ক্ষতের যন্ত্রণায় কাতরাচ্ছিলেন।

আহত শারমিন সুলতানা উপজেলার নলডাঙ্গার মৃত বজলার রহমান মণ্ডলের মেয়ে ও জুনিদপুর ইসলামীয়া দাখিল মাদরাসার শিক্ষিকা।

এজাহার সূত্রে জানা গেছে, সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চক নারায়ন গ্রামের আমজাদ আলী মণ্ডলের ছেলে আতাউর রহমানের সঙ্গে শারমিন সুলতানার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। এরই মধ্যে আতাউর রহমান বিভিন্ন অজুহাতে শারমিন সুলতানাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। এ ধরনের নির্যাতন সহ্য করতে না পেরে ২ বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। তারপর থেকে বাবার বাড়ির থেকে শারমিন জুনিদপুর ইসলামীয়া দাখিল মাদরাসায় শিক্ষিকতা করে আসছেন।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত