নির্বাচননির্বাচন

‎দিনাজপুর কমিউনিটি ফোরামের আত্মপ্রকাশ, ২৪টি স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণ ‎

২৪ টি সেচ্ছাসেবী সংগঠন এর সমন্বয়ে দিনাজপুর কমিউনিটি ফোরাম এর আত্মপ্রকাশ

‎দিনাজপুরে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত জোট “দিনাজপুর কমিউনিটি ফোরাম”–এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ জানুয়ারি ২০২৬, দিনাজপুর শহরের গণেশতলা এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে এ উপলক্ষে এক আলোচনা সভা ও কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে দিনাজপুর জেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত মোট ২৪টি সংগঠন অংশগ্রহণ করে। সংগঠনগুলো হলো—

‎সমৃদ্ধি ফাউন্ডেশন, ভিডো, নক্ষত্র যুব কল্যাণ সংস্থা, সাধনা মহিলা উন্নয়ন সংস্থা, বিটোপি, VSDA, স্টুডেন্ট ডেভলপমেন্ট ফাউন্ডেশন, বিকাশ, রক্তদান সমাজকল্যাণ সংস্থা, শালুক কুড়ি, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ পরিষদ, যুব পরিবর্তন দিনাজপুর, বন্ধু জন, ক্লিন দিনাজপুর, ক্লিন মসজিদ, Arise Youth Foundation, Roots to Rise, মুক্ত আকাশ, বেলী বুটিকস অ্যান্ড শউলী ফ্যাশন, স্নিগ্ধা ইয়ুথ ইউমেন সোসাইটি, আম্বিকা যুব কল্যাণ সংস্থা, মুক্ত চিন্তা যুব সেবা সংঘ, মুক্ত নারী উন্নয়ন সংস্থা ও OAB Foundation।

‎সভায় অংশগ্রহণকারী সংগঠনগুলোর সদস্যদের মতামত ও সর্বসম্মত নির্বাচনের মাধ্যমে ৯ সদস্যবিশিষ্ট দিনাজপুর কমিউনিটি ফোরামের কমিটি গঠন করা হয়।

‎নবগঠিত কমিটিতে—

‎উপদেষ্টা হিসেবে আছেন মুকিদ হায়দার সিপন এছাড়াও ‎সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ আব্দুল জব্বার, সহ-সভাপতি কনিকা রহমান পারুল, সাধারন সম্পাদক  মোঃ ওমর ফারুক, ‎সহ: সাধারণ সম্পাদক লাবনী দেবনাথ, ‎কোষাধ্যক্ষ নির্বাচিত হন মোঃ সেলিম ইসলাম, ‎সাংগঠনিক সম্পাদক পদে বিপুল রায়।

‎এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পান মিজানুর রহমান, মাহবুবা ও সাবিনা ইয়াসমিন।

‎সভায় বক্তারা বলেন, দিনাজপুর জেলার সামাজিক উন্নয়ন, স্বেচ্ছাসেবী কার্যক্রমের সমন্বয়, মানবিক সহায়তা ও নাগরিক উদ্যোগকে আরও শক্তিশালী করতে দিনাজপুর কমিউনিটি ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এই ফোরামের মাধ্যমে সম্মিলিতভাবে সমাজ উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

‎দিনাজপুর কমিউনিটি ফোরামের আত্মপ্রকাশ, ২৪টি স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণ ‎

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত