রাজনীতিরাজনীতি

দিনাজপুর–৫ (ফুলবাড়ী–পার্বতীপুর) আসনে ৯ প্রার্থী মনোনয়ন বৈধ ঘোষণা, আমজনতা দলের প্রার্থীর মনোনয়ন বাতিল

দিনাজপুর–৫ (ফুলবাড়ী–পার্বতীপুর) সংসদীয় আসনে যাচাই-বাছাই শেষে ৯ জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। একই সঙ্গে আমজনতা দলের প্রার্থী ইব্রাহিম মন্ডলের মনোনয়ন বাতিল করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে বৈধ প্রার্থী হিসেবে নিম্নোক্ত ৯ জনের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে— বৈধ প্রাথীরা কলেন

১) মোঃ হযরত আলী বেলাল (স্বতন্ত্র), ২) কাজী আব্দুল গফুর (জাতীয় পার্টি), ৩) এ জেড এম রেজওয়ানুল হক (স্বতন্ত্র), ৪) মোঃ আব্দুল আহাদ (জাতীয় নাগরিক পার্টি—এনসিপি), ৫) মোঃ আঃ কাদের চৌধুরী (বাংলাদেশ খেলাফত মজলিশ), ৬) মোঃ রোস্তম আলী (স্বতন্ত্র), ৭) মোঃ আনোয়ার হোসেন (বাংলাদেশ জামায়াতে ইসলামী), ৮) ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান (বিএনপি), ৯) এস এম জাকারিয়া বাচ্চু (স্বতন্ত্র)

এদিকে, প্রয়োজনীয় কাগজপত্র ও বিধি অনুযায়ী শর্ত পূরণে ঘাটতি থাকায় আমজনতা দলের প্রার্থী ইব্রাহিম মন্ডলের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের মধ্য দিয়ে দিনাজপুর–৫ আসনে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আগামী দিনে প্রচার-প্রচারণা জোরদার হওয়ার পাশাপাশি ভোটারদের মধ্যে নির্বাচনী উত্তাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

দিনাজপুর–৫ (ফুলবাড়ী–পার্বতীপুর) আসনে ৯ প্রার্থী মনোনয়ন বৈধ ঘোষণা, আমজনতা দলের প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

দিনাজপুর–৫ (ফুলবাড়ী–পার্বতীপুর) সংসদীয় আসনে যাচাই-বাছাই শেষে ৯ জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। একই সঙ্গে আমজনতা দলের প্রার্থী ইব্রাহিম মন্ডলের মনোনয়ন বাতিল করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে বৈধ প্রার্থী হিসেবে নিম্নোক্ত ৯ জনের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে— বৈধ প্রাথীরা কলেন

১) মোঃ হযরত আলী বেলাল (স্বতন্ত্র), ২) কাজী আব্দুল গফুর (জাতীয় পার্টি), ৩) এ জেড এম রেজওয়ানুল হক (স্বতন্ত্র), ৪) মোঃ আব্দুল আহাদ (জাতীয় নাগরিক পার্টি—এনসিপি), ৫) মোঃ আঃ কাদের চৌধুরী (বাংলাদেশ খেলাফত মজলিশ), ৬) মোঃ রোস্তম আলী (স্বতন্ত্র), ৭) মোঃ আনোয়ার হোসেন (বাংলাদেশ জামায়াতে ইসলামী), ৮) ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান (বিএনপি), ৯) এস এম জাকারিয়া বাচ্চু (স্বতন্ত্র)

এদিকে, প্রয়োজনীয় কাগজপত্র ও বিধি অনুযায়ী শর্ত পূরণে ঘাটতি থাকায় আমজনতা দলের প্রার্থী ইব্রাহিম মন্ডলের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের মধ্য দিয়ে দিনাজপুর–৫ আসনে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আগামী দিনে প্রচার-প্রচারণা জোরদার হওয়ার পাশাপাশি ভোটারদের মধ্যে নির্বাচনী উত্তাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত