রাজনীতিরাজনীতি

সিপিবির ১৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, স‌ন্দে‌হের আঙ্গুল ইসির দি‌কে

সিপিবির ১৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তাদের মধ্যে দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফী রতনও রয়েছেন। কেবল ঢাকা জেলায়ই বাতিল হয়েছে সাতজনের মনোনয়নপত্র।

সিপিবি সূত্রে জানা গেছে, গত বছর দলটির ত্রয়োদশ জাতীয় কংগ্রেসে কাজী সাজ্জাদ জহির চন্দন নতুন সভাপতি ও আবদুল্লাহ রাফী রতন নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কিন্তু মনোনয়নপত্র দাখিল চলাকালে ইসির ওয়েবসাইটে নিবন্ধিত দলগুলোর তালিকায় সিপিবির আগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ও ছবি রয়ে যায়, যার দায় সম্পূর্ণ ইসির। এ ব্যাপারে আবদুল্লাহ কাফী রতন বলেন, সি‌পি‌বি‌কে ঠেকা‌তে ম‌রিয়া হ‌য়ে‌ছে ইসি। তা নাহ‌লে কংগ্রেসের পরপরই গত বছরের ২৬ নভেম্বর আরপিওর বিধান অনুযায়ী নতুন সভাপতি, সাধারণ সম্পাদকসহ নতুন নেতাদের তালিকা ও কাগজপত্র ইসিতে জমা দিয়েছিলেন তারা। এরপর গত ১৮ ডিসেম্বর ইসি থেকে আরেকটি চিঠি পাঠিয়ে দলের ত্রয়োদশ কংগ্রেসে উপস্থিত সব সদস্যের স্বাক্ষরের অনুলিপি পাঠানোর নির্দেশ দেওয়া হয়। চিঠিটি দেরিতে হাতে পাওয়ার কারণে ইসির চাহিদা অনুযায়ী কাগজপত্র পাঠানো যায়নি 

এদিকে গতকাল ঢাকা-১৫ আসনে সিপিবির প্রার্থী আহম্মেদ সাজেদুল হক রুবেলের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

সিপিবির ১৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, স‌ন্দে‌হের আঙ্গুল ইসির দি‌কে

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

সিপিবির ১৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তাদের মধ্যে দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফী রতনও রয়েছেন। কেবল ঢাকা জেলায়ই বাতিল হয়েছে সাতজনের মনোনয়নপত্র।

সিপিবি সূত্রে জানা গেছে, গত বছর দলটির ত্রয়োদশ জাতীয় কংগ্রেসে কাজী সাজ্জাদ জহির চন্দন নতুন সভাপতি ও আবদুল্লাহ রাফী রতন নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কিন্তু মনোনয়নপত্র দাখিল চলাকালে ইসির ওয়েবসাইটে নিবন্ধিত দলগুলোর তালিকায় সিপিবির আগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ও ছবি রয়ে যায়, যার দায় সম্পূর্ণ ইসির। এ ব্যাপারে আবদুল্লাহ কাফী রতন বলেন, সি‌পি‌বি‌কে ঠেকা‌তে ম‌রিয়া হ‌য়ে‌ছে ইসি। তা নাহ‌লে কংগ্রেসের পরপরই গত বছরের ২৬ নভেম্বর আরপিওর বিধান অনুযায়ী নতুন সভাপতি, সাধারণ সম্পাদকসহ নতুন নেতাদের তালিকা ও কাগজপত্র ইসিতে জমা দিয়েছিলেন তারা। এরপর গত ১৮ ডিসেম্বর ইসি থেকে আরেকটি চিঠি পাঠিয়ে দলের ত্রয়োদশ কংগ্রেসে উপস্থিত সব সদস্যের স্বাক্ষরের অনুলিপি পাঠানোর নির্দেশ দেওয়া হয়। চিঠিটি দেরিতে হাতে পাওয়ার কারণে ইসির চাহিদা অনুযায়ী কাগজপত্র পাঠানো যায়নি 

এদিকে গতকাল ঢাকা-১৫ আসনে সিপিবির প্রার্থী আহম্মেদ সাজেদুল হক রুবেলের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত