নির্বাচন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। ২ জানুয়ারি ২০২৬ তারিখে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং অফিসার মুঃ রেজা হাসান স্বাক্ষরিত তালিকা অনুযায়ী বৈধ প্রার্থীরা হলেন— বাংলাদেশ মুসলিম লীগের আবুল কালাম ইদ্রিস, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের তানজিল আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোবারক হোসাইন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মোঃ আবুল বাসার, জাতীয় পার্টির মোঃ এমরুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মোঃ জসীম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ রাশেদুল ইসলাম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-র যোবায়ের আহমেদ ভূঁইয়া এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের প্রার্থী শিরিন আক্তার।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের এই তালিকা প্রকাশের মাধ্যমে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া নির্বাচনী এলাকায় ভোটের আমেজ আরও স্পষ্ট হয়ে উঠেছে। আগামী দিনগুলোতে নির্বাচনী বিধি মেনে প্রার্থীরা তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬