ক্যাম্পাসক্যাম্পাস

শোক ও শ্রদ্ধায় চবিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ছবি: পাবলিকভয়েস২৪.কম

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। 

আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বাদ জোহর বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ও উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।

গায়েবানা জানাজা নামাজের পূর্বে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, বেগম খালেদা জিয়া গণমানুষের নেত্রী ছিলেন। আমাদের অনেক শিক্ষার্থী জানাজায় যেতে পারেনি, এজন্য আমরা এ গায়েবানা জানাজা নামাজের আয়োজন করেছি। সব মানুষ যাকে ভালোবাসে আল্লাহ নিশ্চয় তাকে ক্ষমা করবে। আমরা দোয়া করি, আপনারাও সবাই খাস দিলে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন উনাকে জান্নাতবাসী করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, হলসমূহের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকবৃন্দ, চবির প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, কলেজ পরিদর্শক, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন দপ্তরের প্রশাসকবৃন্দ, বিভিন্ন বিভাগ-ইনস্টিটিউটের সভাপতি ও পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, চাকসুর ভিপি ও জিএসসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ, হল সংসদসমূহের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, চবি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সর্বস্তরের জনগণ। দোয়া, মোনাজাত ও গায়েবানা জানাজা নামাজ পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।

Public Voice

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

শোক ও শ্রদ্ধায় চবিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত