শিক্ষা
তুরস্কে কর্মজীবীদের দক্ষতা উন্নয়ন এবং তাদের আধুনিক কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে চালু করা ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া পাওয়া গেছে।
দেশটির উচ্চশিক্ষা কাউন্সিলের (ইওকে) প্রধান এরোল ওজভার জানান, চলতি বছর এই প্ল্যাটফর্মটিতে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষ প্রশিক্ষণের জন্য আবেদন করেছেন। এর মধ্যে বাছাইকৃত প্রায় ৫৫ হাজার ব্যক্তি বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সম্প্রতি আহি এভরান বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ইউনিভার্সিটি প্ল্যাটফর্মের নতুন শিক্ষাবর্ষের অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য তুলে ধরেন। চলতি বছর প্ল্যাটফর্মটিতে আবেদনকারীর সংখ্যা বেড়ে প্রায় ২ লাখ ৩০ হাজারে পৌঁছেছে। তাঁর মতে, এসব প্রশিক্ষণ নতুন পেশায় প্রবেশের প্রস্তুতি নিতে সহায়তা করবে।
ওজভারের মতে, আন্তর্জাতিক বিভিন্ন পূর্বাভাস অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বর্তমানের প্রায় ৪০ শতাংশ কর্মদক্ষতা হয় পরিবর্তিত হবে, নতুবা অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। এই প্রেক্ষাপটে নিয়মিত নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন এখন আর ঐচ্ছিক কোনো বিষয় নয়, বরং সময়ের অপরিহার্য দাবি। বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত প্রথাগত শিক্ষা এখন আর পুরো কর্মজীবনের জন্য যথেষ্ট নয়, তাই পেশাদারদের প্রতিনিয়ত নতুন শিখতে হবে। একই সঙ্গে বিদ্যমান চাকরিগুলোতেও প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার ধরন পরিবর্তিত হচ্ছে।
বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে জীবনযাত্রা এবং উৎপাদন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স ও ডিজিটাল প্রযুক্তির ব্যাপক প্রসারের কারণে শ্রমবাজারে চাহিদার ধরন দ্রুত বদলে যাচ্ছে। এর ফলে কিছু প্রচলিত পেশার গুরুত্ব কমে আসার পাশাপাশি নতুন অনেক বিশেষায়িত ক্ষেত্র তৈরি হচ্ছে, যেখানে খাপ খাইয়ে নিতে কর্মীদের দক্ষতা বাড়ানো জরুরি। পাশাপাশি যারা বর্তমানে কোনো পেশায় নিয়োজিত, তারাও নিজেদের কাজ আরও দক্ষতা ও কার্যকরভাবে সম্পন্ন করতে পারবেন।
এই ডিজিটাল উদ্যোগের গুরুত্ব বোঝাতে গিয়ে ওজভার বলেন, শুধু শিক্ষার্থীরাই নয়, প্রকৌশলী, শিক্ষক, চিকিৎসক এবং সরকারি কর্মকর্তাদের মতো অভিজ্ঞ পেশাজীবীদেরও নতুন করে দক্ষতা অর্জন করতে হবে। গত বছর এই প্রকল্পের অংশ হিসেবে ‘ডেটা অ্যানালাইসিস স্কুল’ চালু করা হয়। প্রথম বছরেই ১ লাখ ৩৫ হাজারের বেশি আবেদনের বিপরীতে ৩০ হাজার প্রশিক্ষণার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে শেখার সুযোগ পান।
প্রশিক্ষণার্থীদের কাছ থেকে পাওয়া প্রতিক্রয়া অত্যন্ত ইতিবাচক ছিল এবং তাদের সন্তুষ্টির হার ছিল ৮৬ শতাংশ। এই সাফল্যই বর্তমান উদ্যোগকে আরও বিস্তৃত করতে কর্তৃপক্ষকে উৎসাহিত করেছে। প্ল্যাটফর্মটিকে শুধুমাত্র নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিশেষজ্ঞ তৈরির জায়গা হিসেবে না দেখে, সব শ্রেণি-পেশার মানুষের জন্য একটি উন্মুক্ত জ্ঞানকেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই সাফল্যই উদ্যোগটি আরও বিস্তৃত করার উৎসাহ জুগিয়েছে বলে জানান ওজভার।
ডিজিটাল প্রযুক্তির কারণে শিক্ষার ক্ষেত্রে ভৌগোলিক এবং বয়সের প্রতিবন্ধকতা অনেকটাই দূর হয়েছে। এখন আর কাউকে নিজের শহর ছাড়তে হচ্ছে না কিংবা কর্মজীবন বিরতি দিয়ে নতুন কিছু শিখতে হচ্ছে না। তুরস্কের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আধুনিক চাহিদার সাথে খাপ খাইয়ে নিতেই এই অনলাইন প্ল্যাটফর্ম সাজানো হচ্ছে, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অভিজ্ঞতাকে একটি অভিন্ন কাঠামোর আওতায় নিয়ে আসা হয়েছে। প্রযুক্তির নতুন সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার বিকল্প ও আধুনিক পদ্ধতি গড়ে তোলাই এর লক্ষ্য।
প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীসহ সব ধরনের কর্মজীবী মানুষ এই ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে আধুনিক সময়ের উপযোগী জ্ঞান অর্জন করতে পারছেন। ওজভারের প্রত্যাশা, এই কার্যক্রমের মধ্য দিয়ে তুরস্কে একটি টেকসই ‘লাইফলং লার্নিং’ বা জীবনব্যাপী শিক্ষার সংস্কৃতি গড়ে উঠবে, যা শ্রমবাজারের নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলায় বড় ভূমিকা রাখবে।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬