দুর্নীতিদুর্নীতি

উলিপুরে বিদ্যালয়ে নিয়োগ বানিজ্য সহ অনিয়মের অভিযোগ, তদন্তসহ প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন।

উলিপুরে বিদ্যালয়ে নিয়োগ বানিজ্য সহ অনিয়মের অভিযোগ, তদন্তসহ প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন।।

কুড়িগ্রামের উলিপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারীর দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা উত্তোলন, হাজিরা খাতায় স্বাক্ষর জালিয়াতি, নিয়োগ বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রধান শিক্ষক মাইদুল ইসলামের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. নজরুল ইসলাম ২০২৪ সালের ৫ ও ৬ আগস্টের পর থেকে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন না। অথচ তাঁর বেতন-ভাতা উত্তোলন অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। পাশাপাশি হাজিরা খাতায় স্বাক্ষর জালিয়াতির অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মো. শাহ আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অন্যদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, বিদ্যালয়ের তিনটি পদে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক জমিদাতার কাছ থেকে ৫০ শতাংশ জমি নেওয়া হলেও প্রতিশ্রুতি অনুযায়ী নিয়োগ দেওয়া হয়নি। বরং প্রধান শিক্ষক নিজের ভাগ্নে, ছোট ভাইয়ের স্ত্রীসহ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, এসব অনিয়মের কারণে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সম্প্রতি বিদ্যালয় পরিদর্শনের সময় শ্রেণিকক্ষগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতিও তুলনামূলক কম দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তবে প্রধান শিক্ষক মাইদুল ইসলাম তাঁর বিরুদ্ধে নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বিদ্যালয়টি পরিদর্শন ও তদন্তে যান। অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিদ্যালয়টির বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Public Voice

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

উলিপুরে বিদ্যালয়ে নিয়োগ বানিজ্য সহ অনিয়মের অভিযোগ, তদন্তসহ প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন।

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত