অন্যান্য
কুড়িগ্রামের উলিপুর উপজেলার মালতিবাড়ী দিগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা এবং অধ্যক্ষ ওয়ায়দুর রহমান (কুরুল)। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরনীবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বিপ্লব ওয়াসী ও বিদ্যালয়ের সাবেক এসএমসি সদস্য মো. রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় থাকা জরুরি। নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও সচেতনতার মাধ্যমে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।
বিদ্যালয়ের সভাপতি মো. আইনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন সিরাজুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাকিফুল ইসলাম মণ্ডল।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬