জাতীয়জাতীয়

বঙ্গোপসাগরে তৈরি হলো লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আবহাওয়া অধিদপ্তর

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে এবং এরপর এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এটি ঠিক কোন দিকে অগ্রসর হবে, তা নিম্নচাপ ঘনীভূত হওয়ার আগ পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। তিনি গণমাধ্যমকে বলেন, ‘এটা নিম্নচাপ তো হবেই, তারপর ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।’। তবে সম্ভাব্য গতিপথ এখনো নিশ্চিত নয়। তবে এটি নিম্নচাপে পরিণত হলে গতিপথ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি নিয়ে অধিদপ্তর জানিয়েছে, আপাতত সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ১৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একই সময়ে চট্টগ্রামের আমবাগানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

Public Voice

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


বঙ্গোপসাগরে তৈরি হলো লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আবহাওয়া অধিদপ্তর

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে এবং এরপর এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এটি ঠিক কোন দিকে অগ্রসর হবে, তা নিম্নচাপ ঘনীভূত হওয়ার আগ পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। তিনি গণমাধ্যমকে বলেন, ‘এটা নিম্নচাপ তো হবেই, তারপর ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।’। তবে সম্ভাব্য গতিপথ এখনো নিশ্চিত নয়। তবে এটি নিম্নচাপে পরিণত হলে গতিপথ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি নিয়ে অধিদপ্তর জানিয়েছে, আপাতত সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ১৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একই সময়ে চট্টগ্রামের আমবাগানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত