বিনোদন
নন্দিত কথাসাহিত্যিক ও নাট্যকার ড. হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লেখকের নিজ হাতে গড়া শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জন্মদিনটি উদযাপন করা হয়।
দিনের শুরুতে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও শহীদ স্মৃতি বিদ্যাপীঠের এডহক কমিটির সভাপতি ড. রফিকুল ইসলাম হিলালী।
নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ.জ.ম. রেজাউল করিম খান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা এবং কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, গন্ডা ডিগ্রি কলেজ এডহক কমিটির সভাপতি, এমপি পত্নী,জাহানা আফরোজ মুনমুন, কিংবদন্তি লোকসঙ্গীত (ফোক) ও বাউল শিল্পী, কদ্দুস বয়াতি, দশম শ্রেণির শিক্ষার্থী মার্জিয়া সুলতানা স্বর্ণা,
শহিদ স্মৃতি বিদ্যাপীঠের
সহকারী শিক্ষক,মোঃ জুবায়ের আহমেদ ও নবম শ্রেনীর শিক্ষার্থী আতিয়া ইবনাত ইভা এর অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় নাঈম-উল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি), কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি, সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক, আবদুল হাই সেলিম সহ
প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম, সৃজনশীলতা ও বাংলা সাহিত্য-সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, হুমায়ূন আহমেদ শুধু একজন জনপ্রিয় কথাসাহিত্যিকই নন, তাঁর লেখনী, চিন্তা ও সৃষ্টিশীলতা কয়েক প্রজন্মের পাঠককে বইমুখী করেছে। তাঁর প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তাঁর স্মৃতি ও আদর্শ ধারণ করে এগিয়ে যাবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা। এসময় আয়শা ফয়েজ মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষায় উত্তির্ন শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬