আন্তর্জাতিক
তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় চার সেনাসদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টারটিতে থাকা চার সেনাসদস্যের সবাই নিহত হয়েছেন।
মন্ত্রণালয়ের তথ্যমতে, মালাতিয়া শহরের দক্ষিণ উপকণ্ঠে সামানকয় এলাকায় এস-৭০ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করতে ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী এবং চিকিৎসক দলকে দ্রুত পাঠানো হয়। তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। একই সঙ্গে তুর্কি সশস্ত্র বাহিনী ও দেশবাসীর প্রতিও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
নিহত চার সেনাসদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রণালয় তাদের ‘বীর সহযোদ্ধা’ হিসেবে আখ্যা দিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। হেলিকপ্টারটি কেন বিধ্বস্ত হলো বা এর পেছনে যান্ত্রিক কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখার জন্য এরই মধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬