আন্তর্জাতিক
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে নিখুঁত হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের বাহিনী বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শুধু তাই নয়, সৌদি আরবের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে একাধিক ড্রোন হামলার দাবিও করেছেন তিনি।
রিয়াদের দিকে আসা হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার ঘোষণা দিয়েছিল সৌদি সামরিক বাহিনী। এর কয়েক ঘণ্টা পরই হুতিদের পক্ষ থেকে হামলার এমন বিবৃতি এলো। জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দুটি স্থাপনায় পাল্টা বিমান হামলা চালিয়েছে। এর আগেও রোববার রিয়াদের কিং খালেদ বিমানবন্দর, খামিস মুশাইতের কিং খালেদ বিমানঘাঁটি এবং জাজানের একটি নৌঘাঁটিতে হামলার দাবি করেছিল হুতিরা।
এর আগে হুতিদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে, বিগত ২৪ ঘণ্টায় ইয়েমেনের হোদেইদা, লাহিজ, আমরান, সাদা, আল-জাওফ, তাইজ ও ইব প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোট অন্তত ৫৬টি বিমান হামলা চালিয়েছে। তবে সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলার দাবি কিংবা জোট বাহিনীর পাল্টা হামলার দাবির বিষয়ে নিরপেক্ষ কোনো পক্ষ থেকে বিস্তারিত তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬