আন্তর্জাতিক
রবিবার রাতে পাকিস্তান ও আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে ৫.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১০ কিলোমিটার (৬৮.৩৫ মাইল) গভীরতায়। প্রাথমিকভাবে রিখটার স্কেলে এর মাত্রা ৫.৮ বলে ধারণা করা হলেও পরবর্তীতে তা সংশোধন করে ৫.২ নির্ধারণ করা হয়। রোববার (২৫ অক্টোবর) রাতে আঘাত হানা এ ভূমিকম্পে দুই দেশের একাধিক অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়েছে। রয়টার্স বলছে, শুরুতে ইএমএসসি কম্পনটির মাত্রা ৫.৮ বলে ধারণা করেছিল, তবে পরে তা সংশোধন করে ৫.২ নির্ধারণ করেছে।
ভূমিকম্পের ফলে আফগানিস্তানের রাজধানী কাবুল ও নানগারহারসহ বেশ কয়েকটি প্রদেশে তীব্র কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ। একই সময় পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও মানুষ ভূমিকম্পের ধাক্কা অনুভব করেছেন বলে জানিয়েছে জিও নিউজ।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার এই দুই দেশের কোথাও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্যও নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বড় বিপদের সতর্কতা বা ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬