সারাদেশসারাদেশ

বিএনপির কর্মীসভায় ককটেল বিস্ফোরণ: ধুনটে স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলজার গ্রেপ্তার

গোলজার হোসেন

বগুড়ার ধুনটে বিএনপির কর্মীসভায় ককটেল বিস্ফোরণ, কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের ঘটনায় দায়ের করা মামলায় গোলজার হোসেন (৫৫) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গোলজার হোসেন উপজেলার গোয়ালভাগ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে কর্মীসভা চলছিল। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও মারধর করেন বলে অভিযোগ করা হয়। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন। একই সঙ্গে দলীয় কার্যালয় ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় দেড় লাখ টাকার ক্ষতিসাধন করা হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি ধুনট উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন। ওই মামলায় গোলজার হোসেনকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

Public Voice

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বিএনপির কর্মীসভায় ককটেল বিস্ফোরণ: ধুনটে স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলজার গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

বগুড়ার ধুনটে বিএনপির কর্মীসভায় ককটেল বিস্ফোরণ, কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের ঘটনায় দায়ের করা মামলায় গোলজার হোসেন (৫৫) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গোলজার হোসেন উপজেলার গোয়ালভাগ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে কর্মীসভা চলছিল। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও মারধর করেন বলে অভিযোগ করা হয়। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন। একই সঙ্গে দলীয় কার্যালয় ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় দেড় লাখ টাকার ক্ষতিসাধন করা হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি ধুনট উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন। ওই মামলায় গোলজার হোসেনকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত