অন্যান্য
বগুড়ার ধুনটে প্রয়াত প্রবীণ সাংবাদিক ও ধুনট প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বেলকুচি গ্রামে মরহুমের নিজ বাড়িতে এ আয়োজন করা হয়। শুরুতে তাঁর কবর জিয়ারত এবং আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণের সঞ্চালনায় বক্তব্য দেন রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দীপক কুমার কর, শেরপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান, ধুনট প্রেসক্লাবের সহসভাপতি মাসুদ রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব লোহানী, ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, পুরাতন প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, ধুনট উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আশেকে এলাহী শিবলী ও মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
বক্তারা বলেন, এনামুল বারী বাদশা ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক। সাংবাদিকতায় তাঁর অবদান সহকর্মী ও এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর কর্মময় জীবন নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
উল্লেখ্য, এনামুল বারী বাদশা ২০১৬ সালের ১৪ অক্টোবর ইন্তেকাল করেন। তিনি ধুনট প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক ইত্তেফাক ও করতোয়া পত্রিকার ধুনট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬