ক্যাম্পাস
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের মুট কোর্ট সোসাইটির উদ্যোগে দুই দিনব্যাপী ‘২য় এনএসটিইউএমসিএস ইনট্রা মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ২৭ ও ২৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুয়েরেন্স সেল (আই কিউ এ সি) রুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. হাছান উদ্দিন। এতে মডারেটর ছিলেন নোবিপ্রবি মুট কোর্ট সোসাইটির সাজ্জাদুল করিম ও মাসউদ আহমেদ।
শিক্ষার্থীদের আদালতকেন্দ্রিক যুক্তিতর্ক, গবেষণা, তথ্য উপস্থাপন ও আইনগত বিশ্লেষণ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় আইন বিভাগের মোট ১২টি দল অংশগ্রহণ করে। বিভিন্ন ধাপ শেষে ফাইনালে মুখোমুখি হয় ‘কোর্টরুম কমান্ডার’ ও ‘লেক্স ভেরিটাস’ দল। ফাইনালে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘কোর্টরুম কমান্ডার’।
বিজয়ী দলের সদস্য ছিলেন মারজিয়া রহমান, পুষ্পিতা দাস ও মো. শওকত আলী। রানার্সআপ ‘লেক্স ভেরিটাস’ দলের সদস্যরা ছিলেন লাবিবা নাসরিন, রওজাতুল জান্নাত পুষি ও মোসাম্মৎ শামীম আক্তার।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ সেন্টার ফর রিফিউজি ল’ স্টাডিজের (BCRLS) এক্সিকিউটিভ ডিরেক্টর সাখাওয়াত সাজ্জাদ সেজান। এছাড়া নোবিপ্রবির আইন বিভাগের চেয়ারম্যান ড. মো. শফিউল্লাহ, সহকারী অধ্যাপক সাজ্জাদুল করিম, প্রভাষক মাসউদ আহমেদ ও মো. জোবাইর আকন বিচারক ও সংশ্লিষ্ট দায়িত্বে যুক্ত ছিলেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ মুটার তাফহিমুল ইসলামও উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মো. হাসান উদ্দিন বলেন, "সীমিত বাজেটের মধ্যেও শিক্ষার্থীদের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমকে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয় সহযোগিতা করছে। বিজয়ী হওয়া ছাড়াও এই অংশগ্রহণের অভিজ্ঞতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে।"
উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, "মুট কোর্ট শিক্ষার্থীদের কথা বলা, যুক্তি উপস্থাপন ও মামলা পরিচালনার দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই অভিজ্ঞতার মাধ্যমে তারা ভবিষ্যৎ আইন পেশার জন্য তৈরি হচ্ছে।" এ সময় তিনি আইন বিভাগের এ ধরনের সহশিক্ষা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের বাজেট ও সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দেন।
প্রতিযোগিতার চেয়ারের দায়িত্ব পালন করেন আইন বিভাগের চেয়ারম্যান ড. মো. শফিউল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রতিযোগিতা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬