নারী-শিশুনারী-শিশু

ভেড়ামারায় তরুণীর রহস্যজনক মৃত্যু, সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ভেড়ামারায়  ফারহানা ইয়াসমিন তমা নামে রহস্যজনক মৃত্যু; পরিবারের অভিযোগ সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা চেষ্টার 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ বকশীপাড়া গ্রামের মোছাঃ ফারহানা ইয়াসমিন তমা(২০) নামে এক মেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৪দিন ধরে চিকিৎসাধীন অবস্থায়  শুক্রবার দিবাগত রাত আনুমানিক  ৩:৩০মিনিটে মৃত্যু হয়েছে। তমা ফকিরাবাদ বকশিপাড়া গ্রামের মো তোজাম্মল হকের মেয়ে।

তমার মৃত্যুকে ঘিরে এলাকায় নানা ধরনের আলোচনা ও অভিযোগ উঠেছে। কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। উক্ত ঘটনায় তমার সাবেক স্বামী আবু বকরকে হেফাজতে নিয়েছে ভেড়ামারা থানা পুলিশ।

নিহতের পরিবারের দাবি, গত ১৫ সেপ্টেম্বর ৭টার দিকে তমার পাশের গ্রামের মোঃ শাহিন আলির পুত্র রাসেল(৩৩) নামের এক যুবক মোটরসাইকেলে করে রক্তাক্ত অবস্থায় বাড়ির পাশে ফেলে রেখে যায়। স্বজন ও প্রতিবেশীরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ১৫ই সেপ্টেম্বর পাঁচটার দিকে তমা চাচার বিয়ে উপলক্ষ্যে গোলাপনগর বাজারে কসমেটিক কেনাকাটা ও সাঁজার জন্য শেলী কসমেটিক এন্ড বিউটি পার্লারে যান। সেখানে কেনাকাটার পর সাড়ে ছয়টার দিকে সেখান থেকে বের হন। তারপর আর মোবাইলে পাওয়া যায়নি । তাঁদের দাবি গোলাপনগর বাজার থেকে রাসেল বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে তমাকে মোটরসাইকেলে বিলের মাঠে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং মারধর করে। পরে মোটরসাইকেলে করে বাড়ির কাছাকাছি এসে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।

সেখানে থেকে তাৎক্ষণিক ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এখানে স্বাস্থ্যের অবনতি হলে কুষ্টিয়া অথবা রাজশাহী মেডিকেল কলেজে রেফার করা। পরে তাৎক্ষণিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে আরও জানা যায় , প্রায় দুই বছর আগে গোলাপনগর বাঙালপাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে মোঃ বক্কর(৩৫) এর সঙ্গে ফারহানা ইয়াসমিন তমার পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু তাদের মধ্যে বনিবনা না হওয়ায় চার মাস আগে তমাদের পক্ষ থেকে ডিভোর্স নেওয়া হয়। মোঃ বক্কর এর মা, ভাবি প্রতিবেশীদের দাবি তমা ক্ষেমিরদিয়াড় গ্রামের হৃদয় নামে প্রবাসী এক ছেলের সঙ্গে পরকিয়ায় জড়িত ছিল এবং মোবাইল ফোনে কথা বলতো। এই কারণেই আবু বকরের থেকে ডিভোর্স নেয়।

উক্ত ঘটনায় নিহত তমার পিতা তোজাম্মেল হক(৫৫) ১৭ই সেপ্টেম্বর মোঃ বক্কর ও রাসেলের নাম উল্লেখ করে এবং ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দেন।

তমার মৃত্যুর পর এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

গোলাপনগর বাজারের শেলী কসমেটিক এন্ড বিউটি পার্লারের মালিক শেলী আহমেদ বলেন, ১৫ তারিখ বিকেলে তমা তার দোকানে এসেছিল এবং ফেসিয়াল করে এবং কিছু কেনা কাটা করে সন্ধ্যা সাড়ে ৬টার দিবে তার দেকান থেকে বের হয়ে যায়। কিন্ত সময় সে কার সাথে যেন একাধিকবার ফোনে কথা বলছিল।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ জাহেদুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ওই তরুণী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন বলে জানা গেছে। ধর্ষণের কোনো আলামত বা প্রমাণ পুলিশ পায়নি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, ১৫ সেপ্টেম্বর রাতে ওই তরুণীকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে ভর্তির সময় পরিবারের পক্ষ থেকে ধর্ষণের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ১৯শে সেপ্টেম্বর বেলা ২-০০ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তমার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ভিকটিমের নানী দাবী করছেন ভিকটিম নাকি তাকে ধর্ষণের কথা বলেছেন । অপরদিকে ভিকটিমের পিতা ঘটনার পরে থানায় একটি অভিযোগ দিয়েছেন সেখানে ধর্ষণের কোন উল্লেখ নেই। একজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের আটকে অভিযান চলছে।

Public Voice

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ভেড়ামারায় তরুণীর রহস্যজনক মৃত্যু, সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত