রাজনীতি
শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে উপজেলার রামপুর ইটখোলা সংলগ্ন কেন্দুয়া-নেত্রকোনা মহাসড়কের পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—রাকিব রায়হান (৪২), পিতা ইসলাম উদ্দিন, গ্রাম জাংগালিয়া; রবিন মিয়া (২৭), পিতা ফজলুল হক, গ্রাম সান্দিকোনা; বিপ্লব হাসান (২৭), পিতা জুলহাস মিয়া, গ্রাম হারাকান্দি; বাবু মিয়া (২৯), পিতা রেলি মিয়া, গ্রাম রঘুনাথপুর; এবং মাহমুদুল হাসান (২০), পিতা আব্দুস সালাম, গ্রাম হারাকান্দি।
পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজলুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। একই সঙ্গে তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬