রাজনীতি
খাগড়াছড়ি,রামগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শান্তিপূর্ণভাবে পালিত
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী খাগড়াছড়ি জেলা ও রামগড় উপজেলায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। দিনভর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রামগড় উপজেলা:এদিকে রামগড় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৮০ সালের ১৯ আগস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠিত হয়। দেশের গণতন্ত্র ও মানুষের সেবায় স্বেচ্ছাসেবক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
খাগড়াছড়ি ও রামগড়ের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয় বলে স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬