ক্যাম্পাস
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিনন্দন বার্তা প্রদান করা হয়।
অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অভিজ্ঞ, প্রাজ্ঞ, সজ্জন ও পরিশীলিত রাজনীতিবিদ হিসেবে সর্বজনপরিচিত। দীর্ঘ রাজনৈতিক ও কর্মজীবনে তিনি তাঁর মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও নেতৃত্বের মাধ্যমে দেশের রাজনীতি ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাষ্ট্রপতি পদে তাঁর এই নির্বাচন দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রতি আস্থারই বহিঃপ্রকাশ।
উপাচার্য আশা প্রকাশ করেন, নৈতিকভাবে আলোকিত এই মহামান্য ব্যক্তিত্বের স্পর্শে রাষ্ট্রের সর্বস্তরে মূল্যবোধ ছড়িয়ে পড়বে এবং কাঙ্ক্ষিত বাংলাদেশের লক্ষ্য অর্জিত হবে। তাঁর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের মর্যাদা সমুন্নত থাকবে এবং দেশের গণতন্ত্র, আইনের শাসন, জাতীয় ঐক্য ও জনকল্যাণে তা বিশেষ ভূমিকা রাখবে।
নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশের আত্মমর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে । একই সাথে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মময় জীবন এবং সার্বিক সাফল্য কামনা করেন।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬