ক্যাম্পাস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) পদে অবসরপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার (সিভিল) ছৈয়দ জাহাঙ্গীর ফজলকে ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ হাছান মিয়া।
তিনি বলেন, ১৯ আগস্ট সন্ধ্যায় এক অফিস আদেশে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজলকে প্রধান ইঞ্জিনিয়ার (প্রকৌশলী) করা হয়েছে। প্রায় এক বছর আগে তিনি অবসর গ্রহণ করেছেন। তবে বর্তমানে অব্যাহতি পাওয়া প্রধান প্রকৌশলী আব্দুল আহাদ নিজ দপ্তরে আছেন। তিনি নিজেই অব্যাহতির জন্য আবেদন করেছিলেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) আবদুল আহাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ছৈয়দ জাহাঙ্গীর ফজলকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি নির্ধারিত বেতন ও প্রযোজ্য ভাতা পাবেন। তবে এ সময়ে কোনো ইনক্রিমেন্ট, আনুতোষিক বা বর্ধিত পেনশন পাবেন না। চুক্তির মেয়াদে তার মাসিক বেতন থেকে ১০ শতাংশ জামানত হিসেবে কর্তন করা হবে, যা মেয়াদ শেষে আবেদনের পর ফেরত দেওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা চুক্তির অবসান করতে চাইলে কমপক্ষে এক মাস আগে নোটিশ দিতে হবে।
উল্লেখ্য ২০২৫ সালের ৩০ জুন চাকরি থেকে অবসর নেন ছৈয়দ জাহাঙ্গীর ফজল। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং সাবেক চিফ ইঞ্জিনিয়ার (ইনচার্জ) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বিষয় : শিক্ষার্থী

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬