ফুটবলফুটবল

এক গোলে জয়, শিরোপা দিনাজপুরের

এক গোলে জয়, শিরোপা দিনাজপুরের
শেষ হাসি দিনাজপুর পুলিশের

রংপুর রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শিরোপা জিতেছে দিনাজপুর জেলা পুলিশ। ফাইনালে নীলফামারী জেলা পুলিশকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় দিনাজপুরের পুলিশ দল।

রোববার (১৬ আগস্ট) দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল জয়ের তীব্র প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত নীলফামারীর জালে একবার বল জড়িয়ে দেয় দিনাজপুর। সেই এক গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।

ফাইনাল ম্যাচ শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।

অনুষ্ঠানে পিবিআই, দিনাজপুরের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মাহফুজ্জামান আশরাফ, নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, দিনাজপুরের কমান্ড্যান্ট আবুল কাশেম মো. বাকীবিল্লাহসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া রেঞ্জ পুনাক, রংপুরের সভানেত্রী শাহানা আক্তার ও পুনাক, দিনাজপুরের সভানেত্রী ফারিহা বিনতে হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দিনাজপুর জেলা পুলিশ দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স-আপ নীলফামারী জেলা পুলিশ দলের হাতে রানার্স-আপ ট্রফি তুলে দেন।

Public Voice

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

এক গোলে জয়, শিরোপা দিনাজপুরের

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত