জাতীয়
জুলাই চেতনায় গড়বো দেশ - সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে যথাযথ মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬।
অদ্য ৫ আগস্ট মঙ্গলবার সকালে জুলাই গণঅভ্যুত্থানে খাগড়াছড়ি পার্বত্য জেলার একমাত্র শহীদ মো: মজিদ হোসেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রামগড় উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬