বাছাইকৃত
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নে সিঙ্গাপুর প্রবাসী সমাজসেবক রাজিব হোসাইন সাদ্দাম খানের উদ্যোগে পরিচালিত মেডিকেল ক্যাম্প ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।
সোমবার ৩ আগস্ট দুপুরে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ শেষে চত্বর এলাকায় আয়োজিত মানববন্ধনে ২নং পুটিজানা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
বক্তারা অভিযোগ করেন, সিঙ্গাপুর প্রবাসী রাজিব হোসাইন সাদ্দাম খান নিজ অর্থায়নে দীর্ঘদিন ধরে পুটিজানা ইউনিয়নে রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা, অসহায় মানুষের চিকিৎসাসেবা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাঁর এসব জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করছে বলে তারা দাবি করেন।
মানববন্ধনে রাজিব হোসাইন সাদ্দাম খানের পিতা আলহাজ মোহাম্মদ জিন্নাহ খান অভিযোগ করে বলেন, তাঁর ছেলেকে কেন্দ্র করে তাঁকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। তাঁর দাবি, ফোনে বলা হয়, ‘পুটিজানায় সাদ্দাম নির্বাচন করলে সেই আশা বাদ দিতে হবে।’ তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ্য, ফোনে হুমকি এবং মেডিকেল ক্যাম্পে বাধা দেওয়ার বিষয়গুলো অভিযোগ হিসেবে মানববন্ধনে উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বা প্রশাসনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬