সারাদেশসারাদেশ

ধুনটে নতুন ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা পরিষদ প্রশাসক

ডাক বাংলো ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

বগুড়ার ধুনটে জেলা পরিষদের উদ্যোগে নির্মিতব্য নতুন ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. আহসানুল তৈয়ব জাকির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হক, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফ উল্লাহ নিজামী, বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ, ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ঠিকাদার মো. সাজ্জাদ হোসেন শিপন, বগুড়া জেলা বিএনপির সদস্য ও ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহমেদ পাশা, ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ছানোয়ার হোসেন, ধুনট উপজেলা বিএনপির নেতা মুখছুর রহমান বাচ্চু, ধুনট পৌরসভার সাবেক প্রশাসক আকতার আলম সেলিম, ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি আবু মুসা এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধুসহ জেলা পরিষদের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, ধুনটে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ডাকবাংলো নির্মাণ হলে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন কাজে আসা অতিথিদের আবাসন সুবিধা বাড়বে এবং উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ডাকবাংলোর নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার প্রত্যাশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা পরিষদের প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিরা নির্মাণস্থল পরিদর্শন করেন এবং কাজের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।

Public Voice

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ধুনটে নতুন ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা পরিষদ প্রশাসক

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত