বাছাইকৃত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে খাবারের সন্ধানে নেমে আসা একদল বন্য শূকরের সঙ্গে একটি বিশাল বার্মিজ অজগরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শাবক শিকার করতে গিয়ে অজগরটি শেষ পর্যন্ত পুরো শূকরের পালের আক্রমণের মুখে পড়ে আহত হয়।
শনিবার (১ আগস্ট) বিকেল প্রায় ৪টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, পাহাড়ি এলাকা থেকে ১০-১২ সদস্যের একটি বন্য শূকরের দল কয়েকটি শাবক নিয়ে লোকালয়ে আসে। এ সময় প্রায় ১০ ফুট লম্বা একটি বার্মিজ অজগর সুযোগ পেয়ে একটি শাবককে আক্রমণের চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে শূকরের পুরো পাল একযোগে অজগরটির ওপর হামলা চালায়।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং সাপ উদ্ধারকারী সংগঠন সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেক বাইট অ্যাওয়ারনেস (থ্রিএসএ)-কে অবহিত করেন। পরে সংগঠনের সদস্যরা আহত অজগরটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। প্রায় ১২ থেকে ১৫ কেজি ওজনের অজগরটিকে পরে নিরাপদে গভীর পাহাড়ি বনে অবমুক্ত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানান, তাঁর বাসার পেছনের এলাকায় প্রায়ই ১৫ থেকে ২০টি বন্য শূকর খাবারের খোঁজে নেমে আসে। ধারণা করা হচ্ছে, এদিনও একই কারণে তারা সেখানে এসেছিল। শাবককে লক্ষ্য করে অজগরের আক্রমণের পরই সংঘর্ষের সূত্রপাত হয়।
থ্রিএসএর সদস্য ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জাহিদুল আলম বলেন, বন্য শূকরের আক্রমণে অজগরটি আঘাতপ্রাপ্ত হয়েছিল। খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তাকর্মীদের সহযোগিতায় সাপটিকে উদ্ধার করেন। প্রয়োজনীয় চিকিৎসা শেষে সেটিকে আবার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয়েছে।
মূল সংবাদ ও ক্রেডিট- প্রথম আলো

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬