রাজনীতি
অবশেষে রাতের অন্ধকারে গঠিত আওয়ামী দোষরদের নিয়ে পকেট কমিটির অভিযোগ থাকলেও বিএনপি চিলমারী ইউনিয়ন শাখার আহব্বায়ক কমিটি উপজেলা নেতাদের মাধ্যমে গৃহীত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার বিএনপি, চিলমারী উপজেলা শাখা কার্যালয়ে অভিযুক্ত চিলমারী ইউনিয়নের পকেট কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব সহ আংশিক কমিটির নেতৃবৃন্দ উপজেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম স্বপন ও সদস্য সচিব আবু হানিফিার হাতে ফুলের তোড়া তুলে দিলে তারা তাদেরকে বরণ করে নেন।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সাদকাত হোসেন সাজু, ফজলুল হক সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উল্লখ্য যে, নবগঠিত চিলমারী ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটিতে আওয়ামী দোষরদের নিয়ে গঠিত পকেট কমিটির বিরুদ্ধে গত ২৫ জুলাই, ২০২৬ ইং তারিখ দুপুর ১২টায় কড়াই বরিশাল বাজারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চিলমারী ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি ও দলের মনোনীত সাবেক চিলমারী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল হক যোদ্দার সংবাদ সম্মেলনে জানান, গোপনে পতিত আওয়ামী দোসর আলম মিয়া আলোকে আহ্বায়ক ও সুলতান মাহমুদকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির গুরুত্বপূর্ণ পদ গুলোতে দূর্দিনের নেতা-কর্মীদের বাদ দিয়ে রাতের অন্ধকারে মোটা অংকের টাকার বিনিময়ে পকেট কমিটি গঠনের ব্যাপারে সংবাদ সম্মেলন অভিযোগ করা হয়।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬