জাতীয়
বাংলাদেশ বিমান বাহিনীর আওতাধীন Bangladesh Centre for Air and Space Power Studies (BCASPS)-এর উদ্যোগে ‘Charting the Sky for National Security: Bangladesh in the Evolving Geopolitical Era’ শীর্ষক জাতীয় পর্যায়ের একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ঢাকা সেনানিবাসে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বাশারের BCASPS ভবনে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর সমসাময়িক ভূরাজনৈতিক বাস্তবতায় জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা, উদ্ভাবন এবং কৌশলগত চিন্তাভাবনার গুরুত্ব তুলে ধরেন। তিনি BCASPS-এর কার্যক্রমের প্রশংসা করে বিজ্ঞানভিত্তিক গবেষণা ও জ্ঞানচর্চার ক্ষেত্রে সরকারের অব্যাহত সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার আশ্বাস ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন জাতীয় নিরাপত্তা ও টেকসই উন্নয়নের সঙ্গে সমন্বিত একটি আধুনিক ও সক্ষম আকাশশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
সেমিনারে দেশের খ্যাতনামা বিশেষজ্ঞরা জাতীয় নিরাপত্তা, বৈশ্বিক ভূরাজনীতি এবং আকাশসীমার কৌশলগত গুরুত্ব নিয়ে বিভিন্ন গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করেন। অধ্যাপক রাশেদ উজ জামান ‘Thinking of Air Space in a Wolf World’, এয়ার ভাইস মার্শাল মো. আসাদুল করিম (কমান্ড্যান্ট, ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড) ‘Air Power in the Context of National Security of Bangladesh’ এবং এয়ার কমডোর মোহাম্মদ মুশতাকুর রহমান (এলপিআর) ‘The Strategy of Air Space’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
পরবর্তীতে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় নিরাপত্তা ও কূটনীতি বিশেষজ্ঞরা সমসাময়িক আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সার্বভৌমত্ব, আকাশসীমার নিরাপত্তা এবং ভবিষ্যৎ কৌশলগত সক্ষমতা নিয়ে মতামত তুলে ধরেন। আলোচনায় অংশগ্রহণকারীরা জাতীয় নিরাপত্তা জোরদারে গবেষণা, নীতিনির্ধারণ এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধানগণ, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, গবেষক, নীতিনির্ধারক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ জানুয়ারি বিমান বাহিনী প্রধান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (BCASPS)-এর উদ্বোধন করেন। পরবর্তীতে ২২ জুন প্রতিষ্ঠানটির নিবন্ধন সম্পন্ন হয় এবং ২০ জুলাই নতুন ভবনের উদ্বোধনের মাধ্যমে কেন্দ্রটির কার্যক্রম আরও সম্প্রসারিত হয়। সংশ্লিষ্টদের মতে, আকাশ ও মহাকাশভিত্তিক কৌশলগত গবেষণাকে এগিয়ে নেওয়া এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক নীতিনির্ধারণে সহায়ক জ্ঞানভিত্তি তৈরিতে BCASPS গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬