জাতীয়জাতীয়

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমের র‍্যাংক ব্যাজ পরিধান

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান নবনিযুক্ত নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল ও পিএইচডি-কে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

র‍্যাংক ব্যাজ পরিধান শেষে প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন। এ সময় ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নৌবাহিনীকে আরও আধুনিক, সক্ষম ও সময়োপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী আধুনিকায়ন, পেশাদারিত্ব বৃদ্ধি, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় স্বার্থ রক্ষায় আরও কার্যকর ও গতিশীল ভূমিকা পালন করবে।

Public Voice

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমের র‍্যাংক ব্যাজ পরিধান

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত