ক্যাম্পাসক্যাম্পাস

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস স্বর্ণপদক পেলেন জাবি অধ্যাপক ড. শামীম কায়সার

​বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস-এর 'ফিজিক্যাল সায়েন্সেস' ক্যাটাগরিতে সম্মানজনক স্বর্ণপদক লাভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)-এর প্রফেসর ড. এম. শামীম কায়সার। তাঁর এই অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের  ভিসি প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান।

বুধবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন (পিএইচডি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. এম. শামীম কায়সার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশল বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আরও জানানো হয়, ড. কায়সার ৩৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ, বই ও বইয়ের অধ্যায় প্রকাশ করেছেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি ধারাবাহিকভাবে স্থান করে নিয়েছেন। এছাড়া Research.com-এর ইনডেক্সে ২০২৪ ও ২০২৫ সালে বাংলাদেশের সেরা কম্পিউটার বিজ্ঞানী হিসেবেও স্বীকৃতি পেয়েছেন তিনি। বর্তমানে তিনি দেশি-বিদেশি একাধিক সরকারি ও আন্তর্জাতিক অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পে নেতৃত্ব দিচ্ছেন।

অভিনন্দন বার্তায় ভিসি প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, "ড. এম. শামীম কায়সারের এই স্বর্ণপদক প্রাপ্তি তাঁর দীর্ঘ গবেষণা ও শিক্ষকতা জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এই জাতীয় স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে আরও আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে গবেষণা, উদ্ভাবন এবং সমাজের কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগে কাজ করার ক্ষেত্রে বিপুল অনুপ্রেরণা জোগাবে।"

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস স্বর্ণপদক পেলেন জাবি অধ্যাপক ড. শামীম কায়সার

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত