মানবতামানবতা

কানুদাসকাঠীতে কন্যাশিশু উদ্ধার, পরিবারের সন্ধানে সহযোগিতা কামনা

রাজাপুর উপজেলা প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠী নলবুনিয়া বাজার এলাকা থেকে পরিচয়হীন অবস্থায় একটি কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিশুটি নিরাপদে রয়েছে।

উদ্ধার হওয়া শিশুটি নিজের নাম নাফিকা, পিতার নাম কবির খান এবং মাতার নাম নাসরিন বেগম বলে জানায়। তবে সে তার বাড়ির ঠিকানা বা পরিবারের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটিকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং তার প্রকৃত অভিভাবকের সন্ধানে চেষ্টা চলছে।

শিশুটির পরিবারের পরিচয় বা অবস্থান সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে দ্রুত স্থানীয় প্রশাসন বা শিশুটিকে উদ্ধারকারী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্টদের আশা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি প্রচারের মাধ্যমে শিশুটিকে দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে। মোবাইলঃ 01688-146510

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

কানুদাসকাঠীতে কন্যাশিশু উদ্ধার, পরিবারের সন্ধানে সহযোগিতা কামনা

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

রাজাপুর উপজেলা প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠী নলবুনিয়া বাজার এলাকা থেকে পরিচয়হীন অবস্থায় একটি কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিশুটি নিরাপদে রয়েছে।

উদ্ধার হওয়া শিশুটি নিজের নাম নাফিকা, পিতার নাম কবির খান এবং মাতার নাম নাসরিন বেগম বলে জানায়। তবে সে তার বাড়ির ঠিকানা বা পরিবারের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটিকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং তার প্রকৃত অভিভাবকের সন্ধানে চেষ্টা চলছে।

শিশুটির পরিবারের পরিচয় বা অবস্থান সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে দ্রুত স্থানীয় প্রশাসন বা শিশুটিকে উদ্ধারকারী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্টদের আশা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি প্রচারের মাধ্যমে শিশুটিকে দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে। মোবাইলঃ 01688-146510

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত