বাছাইকৃতবাছাইকৃত

ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদী দখলমুক্ত ও পুনঃখননে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় কাঁচামাটিয়া নদী পুনঃখনন ও ওয়াকওয়ে নির্মাণের অগ্রগতি প্রতিবেদন চাওয়া। 

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের কাঁচামাটিয়া নদী পুনঃখনন, দখলমুক্তকরণ এবং নদীর দুই তীরে ওয়াকওয়ে (হাঁটার পথ) নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে অগ্রগতি প্রতিবেদন পাঠাতে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সদস্য সচিবের স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পত্রে উল্লেখ করা হয়, স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

আবেদনে বলা হয়েছে, কালের বিবর্তন, পলি জমা ও দীর্ঘদিনের দখলের কারণে কাঁচামাটিয়া নদী তার নাব্যতা হারিয়েছে। ফলে নদীটি পুনঃখনন ও দখলমুক্ত করা জরুরি। একই সঙ্গে নদীর দুই তীরে ওয়াকওয়ে নির্মাণ করা হলে শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়ন হবে এবং স্থানীয় মানুষের বিনোদন ও জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটবে।

এ প্রেক্ষাপটে কাঁচামাটিয়া নদী পুনঃখনন এবং দুই তীরে ওয়াকওয়ে নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য পানিসম্পদ মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবকে অনুরোধ জানানো হয়েছে। পত্রের অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, প্রধানমন্ত্রীর একান্ত সচিব, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ পত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঈশ্বরগঞ্জ উপজেলাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে দখল, ভরাট ও নাব্যতা সংকটে থাকা কাঁচামাটিয়া নদী পুনরুদ্ধারের সম্ভাবনায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে নদীটি দখলমুক্ত ও পুনঃখনন করে আগের রূপ ফিরিয়ে আনা হবে এবং পরিকল্পিত ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে এটি ঈশ্বরগঞ্জের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হবে।

Public Voice

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদী দখলমুক্ত ও পুনঃখননে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত