সারাদেশসারাদেশ

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

খুলনায় মাসব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১১ জুলাই) সকালে নগরীর সার্কিট হাউস মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আরও জোরদার করতে হবে।

তিনি জানান, আগামী পাঁচ বছরে সরকার ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যৌথভাবে চলতি বছরের ২ জুলাই পর্যন্ত প্রায় এক কোটি ৭০ লাখ গাছের চারা রোপণ করেছে।

প্রতিমন্ত্রী বলেন, পলিথিন ব্যবহার পরিবেশ দূষণ ও জলাবদ্ধতার অন্যতম কারণ। তাই পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার কমিয়ে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে দেশের খালি জায়গাগুলোতে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানোর আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, উপকূলীয় পরিবেশ সুরক্ষায় প্রায় দুই কোটি কেওড়া গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। গাছ একদিকে অর্থনৈতিকভাবে লাভজনক, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মেট্রোপ

Public Voice

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত