রাজনীতি
কুড়িগ্রাম-৩ ও ৪ সংসদীয় আসনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য সংরক্ষিত নারী আসনের এমপি সুরাইয়া জেরীন রনির সাথে গতকাল রবিবার (০৫/০৭/২০২৬) বগুড়ার ফাইভ স্টার মম ইন হোটেলে বিএনপি চিলমারী উপজেলা শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
জানা গেছে, সংরক্ষিত নারী আসনের এমপি সুরাইয়া জেরীন রনির আমন্ত্রণে কুড়িগ্রাম-৩ (উলিপুর) এবং কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও চর রাজীবপুর) আসনের বিএনপি নেতারা তার নিজ এলাকা বগুড়ায় গিয়ে এ সাক্ষাৎ করেন।
কুড়িগ্রাম-৩ ও ৪ আসনে একাধিক নারী এমপি প্রার্থী সাক্ষাৎকার দিলেও অবশেষে বগুড়ার স্থায়ী বাসিন্দা সুরাইয়া জেরীন রনিকে আসন দুইটির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
সৌজন্য সাক্ষাতের সময় এমপি সুরাইয়া জেরীন রনি তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সংসদীয় এলাকার বিভিন্ন বিষয় নিয়ে নেতাদের সাথে আলাপচারিতা করেন। আলোচনার বিষয়গুলো তিনি নিজের ফেসবুক একাউন্টেও প্রকাশ করেন।
দলীয় সূত্রে জানা যায়, সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন বিএনপি চিলমারী উপজেলা শাখার আহ্বায়ক কমিটির আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আব্দুল বারী সরকার। এছাড়াও ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম স্বপন, সদস্য সচিব সহকারী অধ্যাপক আবু হানিফা, সদস্য বদরুদ্দোজা বুলু, এবং বিএনপি মহিলা দল চিলমারী শাখার সভানেত্রী জান্নাতুল ফেরদৌস চায়নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তবে গুটি কয়েক নেতার এই সাক্ষাৎকে কেন্দ্র করে বিএনপি চিলমারীর তৃণমূল কর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে বলে জানা গেছে।
এদিকে সচেতন মহল ও এলাকাবাসী সংরক্ষিত নারী আসনের এমপি সুরাইয়া জেরীন রনির প্রতি আহ্বান জানিয়েছেন, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত এলাকার মানুষের দুঃখ-দুর্দশা ও সমস্যাগুলো নিজ চোখে দেখার জন্য তিনি যেন সরেজমিনে কুড়িগ্রাম-৩ ও ৪ আসন পরিদর্শন করেন।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬