ক্যাম্পাসক্যাম্পাস

জাবির সমাজবিজ্ঞান অনুষদের ডিন হলেন ড. শরিফুল হুদা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের নতুন ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা। 

মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাঁর অনুরোধের প্রেক্ষিতে ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্টের প্রথম সংবিধির ৮(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদাকে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, নবনিযুক্ত ভারপ্রাপ্ত ডিন প্রচলিত নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং সংশ্লিষ্ট সুবিধাদি ভোগ করবেন। বিদায়ী ও নবনিযুক্ত ডিনকে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের সার্টিফিকেট যথাসময়ে রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. শামছুল আলম গত ৬ জুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) পদে নিয়োগ লাভ করেন।

বিষয় : শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Public Voice

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

জাবির সমাজবিজ্ঞান অনুষদের ডিন হলেন ড. শরিফুল হুদা

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের নতুন ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা। 

মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাঁর অনুরোধের প্রেক্ষিতে ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্টের প্রথম সংবিধির ৮(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদাকে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, নবনিযুক্ত ভারপ্রাপ্ত ডিন প্রচলিত নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং সংশ্লিষ্ট সুবিধাদি ভোগ করবেন। বিদায়ী ও নবনিযুক্ত ডিনকে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের সার্টিফিকেট যথাসময়ে রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. শামছুল আলম গত ৬ জুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) পদে নিয়োগ লাভ করেন।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত